হাবিপ্রবিতে দুই ছাত্রলীগ নেতা নিহত

তদন্ত কমিটি গঠন এখনও গ্রেফতার হয়নি কেউ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ০২:২২

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ২ ছাত্রের ময়না তদন্ত শুক্রবার দুপুরে সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের রিয়েল-জেমি গ্রুপের আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে রিয়েল সমর্থিত দুই ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মিল্টন (২৬) ও মোঃ জাকারিয়া (২২) নিহত হন।