চুয়াডাঙ্গার জীবননগরে ধান মাড়াই যন্ত্রে হাত বিছিন্ন হয়ে ফজিলা বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বামী আজিজুল ইসলাম জানান, তিনি ভোর থেকে স্ত্রী ফজিলা বেগমকে নিয়ে ক্ষেতে মেশিন দিয়ে ধান মাড়াই শুরু করেন। এ সময় ধানের ভূষি উড়ানোর কাজে ফ্যান ব্যবহার করা হচ্ছিলো। সকাল ৭টার দিকে অসাবধানতা বশতঃ তার স্ত্রীর কাপড় ফ্যানে জড়িয়ে যায়। এ সময় ফজিলা বেগম ফ্যানে হাত ঢুকিয়ে কাপড় ছাড়ানোর চেষ্টা করতে গেলে ফ্যানের পাখার আঘাতে ফজিলার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা বেগমকে মৃত ঘোষণা করেণ।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
