কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে সূর্য গোস্বামী (৭) নামে এক শিশু। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টায় নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর গ্রামে।
শিশুরা খেলাধুলা করতে গিয়ে হঠাৎ সামনে একটি ক্রিকেট খেলার বলের মত বস্তু দেখতে পায়। পরে সেটা হাতে নেয় সূর্য। ওই বস্তুটি মাটিতে ফেলে দেয়ার সাথে সাথে বিস্ফোরিত হয়ে শিশুটি গুরুতর আহত হয়। এ সময় তার সাথের অন্য শিশুরা দূরে থাকায় তারা অক্ষত অবস্থায় রয়েছে। পরে সূর্য্যকে আশেপাশের লোকজন সাথে সাথে স্থানীয় প্রাইম হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার তার শরীর থেকে কয়েকটি স্প্লিন্টার বের করে। সে বর্তমানে বিপদ মুক্ত বলে ডাক্তার জানিয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরেকটি তাজা ককটেল উদ্ধার করে মাধবদী তদন্তে কেন্দ্রে (আইসি) নিয়ে যায়।
