কুষ্টিয়ার মিরপুরে গোপন বৈঠক করার সময় জামায়াত শিবিরের ১৬ নেতা-কর্মী আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ২৩:৫৩

বড় নাশকতা চালানোর জন্য গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌরসভার জামায়াত নিয়ন্ত্রিত ‘দারুস ছালাম’একাডেমীতে অভিযান চালায়। এ সময় দারুস ছালাম একাডেমীর ৩য় তলার সেমিনার কক্ষ ও প্রতিষ্ঠানটির ভিতর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ১৬ জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মীকে আটক করে। সেখান থেকে পুলিশ ৬টি তাজা হাতবোমা ও রাষ্ট্র বিরোধী লিফলেট ও ব্যানার জব্দ করেছে।

 
আটককৃ ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জের পলগ্রামের মোশারফ হোসেনের ছেলে মোকারম (২৫), রাজবাড়ীর বিনোদপুর গ্রামের মৃত জমশের আলীর ছেলে কবির উদ্দিন (২৮), গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার ঘাঘর কান্দি গ্রামের শের আলী হাওলাদারের ছেলে এহসানুল (২৮), মিরপুর উপজেলার স্বরুপদহ গ্রামের আবু জাফরের ছেলে ফরহাদ (২৫), একই উপজেলার রাজনগর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মাহফুজ (২৪), কচুবাড়ী গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে ওসমান আলী (৫০), খন্দক বাড়ীয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪৮),দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের হাশেম আলীর ছেলে রাশেদুল ইসলাম (২২), গোপালগঞ্জ কোটালী পাড়া উপজেলার গোপালপুর গ্রামের সাদেকুর রহমান’র ছেলে আজাদ আলী (২৫), বাগেরহাটের স্বরুপখোলা উপজেলার খুদতাকাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুর রহমান (২৮), রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার মোবারক শিকদারের ছেলে মোশারফ পারভেজ (২৫), ঝিনাইদহ শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৮), বাগেরহাট সদর উপজেলার হাড়ীখালী গ্রামের আমজাদ আলীর ছেলে শামীম (২৫), মৌলভীবাজার কুলাউড়া উপজেলার মহেশগৌড়ী গ্রামের মৃত শাখাওয়াত আলীর ছেলে শাহীন আহমেদ (৩০), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মামুনূল হক (২৭) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশ্চিম গট্রিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রেজাউল করীম (২৭)।
 
গ্রেফতার অভিযানের নের্তৃত্ব দেন মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ। ঘটনাটি এলাকায় ব্যাপক তোড়পাড় সৃষ্টি করেছে। আটকের ঘটনায় এ রিপোট লেখা পর্যন্ত  মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।