বর্ষবরণে যৌন নিপীড়ন: শাহবাগের এসআই প্রত্যাহার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১২:১৬
 
বর্ষবরণের উত্সবে ঢাকা বিশ্ববিদালয়ের টিএসসি এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার  সময় তিনি ঐ এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
 
রবিবার শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন যৌন নিপীড়ককে ধরে আশরাফুলের কাছে দেয়া হয়েছিল। কিন্তু আশরাফুল বলেছেন, তার কাছে কাউকে দেয়া হয়নি। এরপর বুধবার তাকে প্রত্যাহার করা হয়েছে।
 
তিনি আরো জানান, আশরাফুলের বিষয়ে তদন্ত চলছে।
 
বর্ষবরণের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের যৌন হয়রানি করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন বাধা দিতে এগিয়ে আসলে তারা আহত হন। এসময় পুলিশ পাশেই অবস্থান করলেও তারা এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে।