আড়াইহাজারে গণপিটুনিতে‌ 'ডাকাত' নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১২:১০


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে রুবেল মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের একটি বিশাল খোলা জায়গা হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের দাউদ মিয়ার ছেলে।
পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে রুবেল নিহত হয়।  
এলাকাবাসী জানিয়েছে, শনিবার দিনগত গভীর রাতে ব্রাহ্মন্দীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল রুবেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের আরো কয়েকজন। পরে এলাকার লোকজন টের পেয়ে ধাওয়া করে রুবেলকে গণপিটুনি দেয়।রবিবার সকালে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার এস আই সাইফুল ইসলাম জানান, রুবেলের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।