ফুলবাড়ীয়ায় ঝড়ে নিহত ১

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১২:৩২


ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কাল বৈশাখী ঝড়ে আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীসহ আহত হয়েছেন অন্তত ১০জন। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার রাধাকানাই বাজারে বটগাছ উপড়ে একটি দোকান ঘরের উপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।