কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মহিমুদকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হানিফকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত আটটায় রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ মিয়া উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ধামঘর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূবনগর গ্রামের সুলতান মহিমুদকে টাকা দেওয়ার কথা বলে ১৯৯৬ সালের আগস্ট মাসের ৪ তারিখ রাতে হানিফ মিয়ার বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেধে পাশের গোমতী নদীতে ফেলে হত্যা করে। পরদিন সকালে স্বজনরা নদী থেকে তার লাশ উদ্ধার করে। ৬ আগস্ট সুলতান মিয়ার চাচাতো ভাই রফিক উদ্দিন আহম্মেদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে কুমিল্লা দায়রা জজের বিচারক খাদেমুল ইসলাম মো: বেলাল ২০০২ সালের সেপ্টম্বর মাসের ২৮ তারিখ দুইজনকে বেকসুল খালশ ও হানিফ মিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
রায়ের ১৩ বত্সর পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রপুর বাজার হতে শনিবার রাতে হানিফ মিয়াকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মুরাদনগর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রবিবার সকালে আসামিকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
