চান্দিনায় কভার্ডভ্যানের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১৩:৫৯


কুমিল­ার চান্দিনায় পুলিশের পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন খাদঘর এলাকা এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কনস্টেবল মো. মানিক মিয়া, মোঃ শাহাদৎ হোসেন ও মোঃ শাহাজান। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়।
একই পিকআপ ভ্যানে থাকা অপর কনস্ট্রেবল শাহজাহান জানান, মহাসড়কের কুমিল­ার অংশে টহল দেয়ার সময় খাদঘর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি কভারভ্যান বেপরোয়া গতিতে এসে তাদের বহনকারী পুলিশের পিক আপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানটি দুমরে-মুচরে যায় এবং তারা ছিটকে নিচে পড়ে যায়।
এদিকে ঘটনার পরপর চালক ও সহকারি  কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।