বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, ‘খালেদা জিয়া তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই।’ রবিবার দুপুরে পুরান ঢাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসী আমার সঙ্গে রয়েছে। ঢাকাবাসীর সঙ্গে আমাদের সম্পর্ক অর্ধশতাব্দীর চেয়ে বেশি সময়ের।’
সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে শনিবার গুলশান, বনানী, মহাখালী ও বাড্ডায় গণসংযোগ করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
