লিবিয়ায় ৩০ জন ইথিওপিয়ার খ্রিস্টান নাগরিককে শিরশ্ছেদ করে ও গুলি করে হত্যা করেছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল রবিবার এই গোষ্ঠীটি শিরশ্ছেদের এবং গুলি করার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। খবর রয়টার্সের।
লিবিয়ার কোথায় মানুষগুলোকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি জানা যায়নি। ভিডিওতে দেখা যায়, একটি অজ্ঞাত স্থানে নিয়ে একদল আইএস সদস্য ১৫ জনের শিরশ্ছেদ করে। এরপর আরেকটি দল সমসংখ্যক মানুষকে গুলি করে হত্যা করে। গত ফেব্রুয়ারিতে মিসরের ২১ নাগরিককে একইভাবে হত্যা করে আইএস। এরপর দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিবিয়ায় আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালানোর নির্দেশ দেন
