প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত্ করলেন বিজয়ী মেয়র আতিকুল

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:৫০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাত্ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে গণভবনে গিয়ে আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। বিপুল ভোটে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।