পাবনায় সাবেক ইউপি সদস্য খুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ১১:৪৫
 
পাবনা সদর উপজেলায় শরিফুল ইসলাম (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্য খুন হয়েছেন। রবিবার রাতে ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। শরিফুল স্থানীয় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের কার্যকর পরিষদের সদস্য ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে একটি চায়ের দোকানে বসে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলা দেখছিলেন শরিফুল। এসময় এক ব্যক্তি তাকে দোকানের পাশে ডেকে নিয়ে যায় ও কয়েকজন দুর্বৃত্ত শরিফুলকে এলোপাতাড়ি গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ  জানা যায় নি।