৩০ শতাংশেরও বেশি আরব তরুণ বেকার

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ১৩:৩৮


মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান অস্থিরতা এবং প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে তরুণ আরবের ৩০ শতাংশেরও বেশি বেকার।
রবিবার আরব শ্রম সংস্থার শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ লোকমান বলেন, ৩০ বছরের মধ্যে থাকা আরব তরুণদের মাঝে বেকারত্বের হার ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে।
অস্থিরতা ও বিনিয়োগের অভাবই এর মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।
বার্ষিক আরব শ্রম সম্মেলনের এক ফাঁকে তিনি আরো বলেন, বিভিন্ন আরব দেশের অস্থিরতার কারণে ২০১১ সালের পর বেকারের সংখ্যা ২০ লাখ বেড়ে গেছে। বর্তমানে বেকারের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটিতে।
কুয়েত সিটিতে পাঁচ দিনব্যাপী চলা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, গত বছর আরব বিশ্বে বেকারত্বের হার ছিল ১৭ শতাংশ যা বিশ্ব বেকারত্ব হারের তিনগুণ বেশি। তিনি বলেন, চলতি বছর বেকারত্বের হার বেড়েছে এবং ভবিষ্যতেও বাড়বে।
এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার সতর্ক করে বলেছেন, তরুণ প্রজন্মের এ বেকারত্ব স্থিতিশীলতার জন্যে বড়ো ধরণের হুমকি।
সূত্র-বাসস।