জাপানে রোবট রিসেপশনিস্ট!

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ১৫:৫৭
 
জাপানের একটি রেস্টুরেন্ট রিসেপশনিস্ট হিসেবে কাজ শুরু করেছে চিহিরাআশিও। সোমবার সে প্রথম কাজে যোগ দেয়।
জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরে চিহিরাআশিও জাপানি ভাষায় আমন্ত্রণ জানানচ্ছে। গোলাপি ঠোঁটে সে বলছে, ‘মাই নেম ইজ চিহিরাআশিও। হাউ ডু ইউ ডু।’
 
জাপানের বহু পুরনো চেইন শপ মিতশুকোশির বিশাল খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নেড়ে ক্লান্তিহীনভাবে ক্রেতাদের এভাবেই স্বাগত জানিয়ে যাচ্ছে চিহিরআশিও। তবে সে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। সে কেবল আগের রেকর্ড করা ভাষাই আওড়ে যায়।
 
তোশিবার তৈরি এ রোবটের গায়ের ত্বক, চাহনি অনেকটা বাস্তব মানুষের মতোই। কিন্তু পুরোপুরি নয়। তোশিবা গত বছরের প্রযুক্তি মেলায় এটিকে প্রথম নিয়ে আসে।
 
তোশিবার চিফ স্পেশালিস্ট হিতোশি তকুদা বলেন, ধীরে ধীরে মানব পর্যায়ের রোবট তৈরিই আমাদের লক্ষ্য। সূত্র: এএফপি।