রাজশাহী: শুকিয়ে গেছে পদ্মা নদী। জেগে উঠেছে বিশাল বিশাল চর। মাঝে মাঝে পানির ক্ষীণধারা। সেই ধু ধু বালুচর ও নদীর পানিতে ছুটোছুটি করছে দুরন্ত শিশুরা। তাদের প্রাণচাঞ্চল্যে শুকনো পদ্মায় যেন জীবনের স্ফূরণ ঘটেছে। ছবিটি গতকাল রাজশাহী শহরের ফুলতলা এলাকা থেকে তোলা —আজাহার উদ্দিন