পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের উন্নয়নে এবং নতুন ফান্ড গঠনে উত্সাহ দিতে ফান্ড নিবন্ধনে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটি প্রত্যাহারের সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ সংক্রান্ত চিঠি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএসইসি মনে করে, মিউচুয়াল ফান্ড নিবন্ধনে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটি এ খাতের বিকাশকে ব্যাহত করবে। এজন্য স্ট্যাম্প ডিউটি পুরোপুরি প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি স্ট্যাম্প ডিউটি প্রত্যাহারের আবেদন জানিয়ে আইসিবি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বিএসইসিতে এক প্রস্তাব পাঠায়। এর প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে বিএসইসির মতামত চাওয়া হয়। কমিশন এ ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়।
