সৌদি আরবের মক্কায় একটি মসজিদে নারীর বেশে যাওয়ায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ, নারীর পোশাকে নিজেকে আড়াল করে তিনি যৌন হয়রানি করছিলেন।
এক নারীর অভিযোগের প্রেক্ষিতে আটক করার পর ফাঁস হয়ে যায় ওই ব্যক্তির আসল পরিচয়। জারানা মসজিদে নারীদের বাথরুমে বারবার প্রবেশ করছিলেন তিনি। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষীদের খবর দেয়া হয়। তার পরই ওই ব্যক্তির ওপর নজর রাখতে শুরু করে নিরাপত্তারক্ষীরা। এর পর মসজিদটি থেকে বের হয়ে তিনি একটি কালো জানালার গাড়ির পেছনের সিটে গিয়ে বসেন। নিরাপত্তারক্ষীরা এসময় গাড়িটি আটক করে দেখে গাড়ির ভেতরে তিনি ছাড়া আর কেউ নেই এবং তাকে কাপড় বদলানোর সময় হাতেনাতে ধরে ফেলা হয়। জানা যায় ব্যক্তিটি নারীর পোশাকে আসলে একজন পুরুষ।
ত্রিশের কোঠার ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। সূত্র: পিটিআই
