সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে রবিবার সরকারি বাহিনীর গোলা বর্ষণে এক মা ও তার পাঁচ সন্তানসহ ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দায়েল এলাকায় একই পরিবারের ছয় সদস্য নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করছেন।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানায়, আল-কারাক আল শারকি এলাকায় ব্যারেল বোমা হামলায় একই পরিবারের তিন নারী, এক শিশু ও এক দম্পতিসহ ৬ জন নিহত হয়।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আফাস এলাকায় আরো দুই জন বেসামরিক নাগরিক বিমান হামলায় নিহত হয়েছে।
অবজারভেটরি‘র প্রধান রামি আব্দেল রাহমান বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে দেরা প্রদেশের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতছাড়া হওয়ার পর সেখানে বিমান অভিযান জোরদার করা হয়েছে।’
