রায়গঞ্জে চালঞ্চল্যকর খোকন হত্যাসহ একাধিক খুন, ডাকাতি মামলার আসামি সন্ত্রাসী করিম (৩৫) ও তার সহযোগী সহদর ভাই মনি (৩০) গ্রেফতার হয়েছেন।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে প্রায় ৩ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এদেরকে ব্রহ্মগাছা বাজারে কাছে একটি ব্রিজের নিচ থেকে গ্রেফতার করা হয়। এসময় করিমের ধারালো অস্ত্রের আঘাতে একজন পুলিশ আহত হন।
পুলিশ জানায়- চলতি বছরের ২৭ জানুয়ারি রাতে উপজেলার সুবর্ণগাঁতী গ্রামের নিরীহ ভ্যানচালক খোকন (২৮) খুন হয়। তার পিতা বেলায়েত হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। অপর এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য সন্ত্রাসী করিম ঐ নিরীহ ভ্যান চালককে খুন করে বলে বাদী পক্ষের অভিযোগ রয়েছে।
মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার খোরারগাঁতী গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াকুবকে (২৪) পুলিশ ২৯ মার্চ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে লোকমান পুলিশের কাছে স্বীকরোক্তি দেয়। তার দেয়া তথ্যমতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে খোকন হত্যা মামলার প্রধান আসামি করিম ও মনিকে গ্রেফতার করে। ডিবির বিশেষ সেলে তাদের জিজ্ঞাবাদ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
