মির্জা আব্বাসের জামিনের পুনঃ শুনানি সোমবার

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১১:২৪
প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগের মামলায় বিএপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের মেয়র পার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়নি। তার আইনজীবী জয়নুল আবেদীনের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ২৭ এপ্রিল সোমবার শুনানির জন্য দিন ধার্য করেছে।
 
মঙ্গলবার মামলাটি শুনানির জন্য দৈনন্দিন কার্যতালিকার ৫০ নাম্বারে অন্তর্ভুক্ত ছিল।
 
বিচারপতি মো. মঈনুল ইসলাম ও জেবিএম হাসানের ডিবিশন বেঞ্চ পুনঃ শুনানির এ দিন ধার্য করেন।