নোয়াখালীর চাটখিল থানা পুলিশ মঙ্গলবার উপজেলার পশ্চিম রাজ্জাকপুর গ্রামের সাত্তার ডাক্তারের বাড়ীর ঘরের পিছনে পরিত্যক্ত বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।
জানা গেছে, সকালে বাড়ীর পিছনে একটি বস্তা দেখতে পায় ওই বাড়ির লোকজন।পরে বস্তাটি খুললে এর ভিতরে প্রচুর পরিমাণ সামদ্রিক কাকড়া, তিনটি বন্দুক, চারটি বন্দুকের টিগার, বন্দুকের নলসহ বিপুল পরিমাণ অস্ত্র দেখতে পান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরীফ সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) সিকদার মো. হাসান ইমাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
