বেনাপোলে বন্দুক ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১৩:১৭
বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়ক থেকে বন্দুক ও গুলিসহ বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী সুইটকে (২৫) আটক করেছে পোর্ট থানা পুলিশ। সুইট বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বেনাপোল বলফিল্ডে বৈশাখী মেলায় বোমা হামলার ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়ক থেকে পুলিশ তাকে  আটক  করে।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক নূর আলম জানান, সুইটের বিরুদ্ধে বেনাপোল থানায় হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রযেছে। মঙ্গবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।