রাজবাড়ীর গোয়ালন্দে দিনদুপুরে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে নিজ সংগঠনের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার দরাপের ডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মীর নাম শরিফুজ্জামান পলাশ (৩০)। তিনি উপজেলার উজানতলী ইউনিয়নের জয়েনউদ্দীন সরদারের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম এ বি সিদ্দিক বেপারী। পেশায় ডিশ ব্যবসায়ী পলাশ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দরাপের ডাঙ্গি এলাকার একটি বাড়ির সামনে ৭/৮ জন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরুল্লাহ ঘটনা নিশ্চিত করে বলেন, ' এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
