মাগুরায় শাওন শেখ (২০) নামে এক ইজি বাইক চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । তিনি পৌর এলাকার নিজনাদুয়ালী মাঠ পাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে সদর থানা পুলিশ মাগুরা সদর উপজেলার আঠার খাদা গ্রামে লোহার ব্রিজের পাশে পাট ক্ষেতের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে। বিবস্ত্র অবস্থায় তার হাত পা মুখ বাঁধা ছিল। এলাকাবাসী লাশ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের মাঠ থেকে শাওনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
