গাংনীতে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১৬:১০
মেহেরপুরের গাংনী উপজেলার কালিগাংনী গ্রামে পল্টু মিয়া (৩২) নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
 
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে পল্টুমিয়া বাড়ির পাশের একটি ঈদগাহ মাঠে ঘুরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পল্টু মিয়া বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তাকে প্রথমে গ্রামের ওঝা দিয়ে ঝাড়ফুক দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা মৃত্যু হয়।
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।