কেন্দুয়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ২০:৪৯
 
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত সোমবার বিকেলে ঝড়োবৃষ্টির সময় হঠাত্ বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়। একই সময় মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের ছোয়াদ মিয়ার ছেলে আতিকুল মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়। এছাড়াও ওইদিনই গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র রাসেল মিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছে।
 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত), মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।