ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হকের প্রেমে পড়েছিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ও তার ছোট বোন। গতকাল মঙ্গলবার তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। তসলিমা নাসরিন এখন কলকাতায় নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, “ফেসবুকে দেখছি আনিসুল হক নাকি ঢাকায় নির্বাচন করছেন। এই সেই আনিসুল হক! এখনো চেহারাটা অনেকটা আগের মতোই। যৌবনে কী যে অবশ করে দেওয়া সুদর্শন ছিলেন! টেলিভিশনে রাতের দিকে কী একটা অনুষ্ঠান করতেন। ওঁর চোখ, ওঁর হাসি, ওঁর কণ্ঠস্বর আমাকে সত্যি সত্যি পাগল করত। প্রতি রাতে ওঁর প্রেমে পড়তাম। আমার প্রেম দেখে আমার ছোট বোনও ওঁর প্রেমে পড়ে বসলো। প্রেম জিনিসটা সত্যিই সংক্রামক।
পুরনো সেসব দিনের কথা মনে পড়ছে আর আমার ঠোঁটের কোণে প্রজাপতির মতো উড়ে উড়ে হাসি এসে বসছে। আমার বোন যখন এই লেখাটা পড়বে, খুব জোরে হাসবে নাকি আমার মতো নিঃশব্দে! কৈশোর যখন যায়, একেবারেই কি যায়?”
