বাগেরহাটে তাজ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ০০:৪০
বাগেরহাটে তাজ হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি ও একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো রিন্টু মীর (২৩) ফয়েজুল চৌধুরী (২০), ফকির জিয়া উদ্দিন জিয়া (২৮), মান্নান মীর (৫২) আলফাজ হোসেন রুবেল (২৮) ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মোহছেন মীরের ছেলে মীর তাজির হোসেন তাজকে তার আপন খালাত ভাই রিন্টু মীরসহ অন্য সহযোগীরা বাড়ুি থেকে ডেকে নিয়ে মারপিট করে হত্যা করে। হত্যাকারীরা লাশটি একটি পুকুর পাড়ে পুঁতে রাখে। এই ঘটনার ১০ দিন পর তার মা মুসলিমা বেগম বাগেরহাট মডেল থানায় আপন ভাগ্নে ও বোনসহ ৪ জনকে আসামিকরে একটি হত্যা মামলা দায়ের করেন।