কেন্দুয়ায় বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ০০:৪৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত সোমবার বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ পাতে দুই স্কুল ছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বাড়ি যাওয়ার পথে বজ পাতে প্রাণ হারায়। একই সময় মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের ছোয়াদ মিয়ার ছেলে আতিকুল মাঠে কাজ করার সময় বজ পাতে মারা যায়। ওইদিনই গণ্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র রাসেল মিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ পাতে নিহত হয়েছে।