হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছেরা

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ০০:৫২

চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছেরা ডিম ছেড়েছে। সোমবার রাত ১টায় মা মাছেরা ছয় কিলোমিটার এলাকাজুড়ে ব্রিডিং পয়েন্টে ডিম ছাড়ে। রাত দেড়টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাড়ে চারশ ডিম সংগ্রহকারী প্রায় ১ হাজার কেজি ডিম সংগ্রহ করেন। এটি দেশের একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজননস্থল।

 

বিশেষজ্ঞরা জানান, ঝড়-বৃষ্টি, বজ পাত ও পাহাড়ি ঢলসহ সম্পূর্ণ অনুকূল পরিস্থিতি না থাকা সত্ত্বেও মা মাছে ডিম ছেড়েছে। মাছে আবারো ডিম ছাড়তে পারে। গত বছর হালদা থেকে ডিম সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৫০০ কেজি। হালদা নদী রক্ষা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ‘ইত্তেফাক’কে বলেন, রাউজান উপজেলার অংকুরী ঘোনা থেকে হাটহাজারী উপজেলার আজিমের হাট পর্যন্ত হালদা নদীর ৩ কিলোমিটার এলাকায় মা মাছে ডিম ছাড়ে। তবে মা মাছ পূর্ণ অনুকূল আবহাওয়া পায়নি বিধায় আরেক দফা ডিম ছাড়তে পারে।