সোনাতলায় কালবৈশাখীর ঝড়ে নিহত ১

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১১:০৬
বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বিল পাহাড়াদার বাদল কাজী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
এ সময় ঝড়ের কবলে উপজেলায় বহু গাছপালা ও ডাল ভেঙ্গে গেছে। গাছের ফল ঝড়ে বিনষ্ট হয়ে যায়। বেশ কিছু কাঁচা ঘরবাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার রাতেও নৌকায় চড়ে বিল পাহাড়া দিচ্ছিলেন বাদল। রাত সাড়ে ১২টার দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানলে নৌকাটি উল্টে যায়। ঝড় থেমে গেলে পরিবারের লোকজন বাদলের খোঁজ করতে বিলে যান। খোঁজে না পেয়ে বুধবার সকালে বিলে বেড় জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করে পরিবার।