শোক সংবাদ

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২৩:০৪

গৌরী ব্যানার্জী

গোপালগঞ্জ জেনারেল হাসাপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার ব্যানার্জীর মাতা গৌরী ব্যানার্জী গতকাল শুক্রবার ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্বামী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান। এ দিন বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার কাড়ারগাতী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মো. ইসমাইল হোসেন হাওলাদার

মীর্জাগঞ্জ উপজেলার ২নং মীর্জাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন হাওলাদার (৯৩) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপঁড়াখালী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। 

শাহজাহান আলী চেয়ারম্যান

চাটমোহর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফৈলজানা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী (৬০) শুক্রবার সকালে নেংড়ী গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী,৩ ছেলে, ২ মেয়ে রেখে যান। বিকালে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ফজলুর রহমান খান

চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুমারগাড়া নিবাসী ফজলুর রহমান খান (৫০) বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বিকালে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মো. মকবুল হোসেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মাস্টার প্রমুখ।