আলোচিত 'সিরিয়াল কিলার' রসু খাঁর মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ০০:৩৯


একাধিক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে বহুল আলোচিত ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুনাভ চক্রবর্তী এই আদেশ দেন।

 

২০০৮ সালে খুলনার এক নারীকে চাঁদপুরে নিয়ে ধর্ষণের পর হত্যার দায়ে আদালত তার এই শাস্তি দিয়েছে। এছাড়া তার ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

 

মামলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ১৮ অগাস্ট ফরিদগঞ্জের নানুপুর খালপাড়ে খুলনার দৌলতপুরের সজলা গ্রামের সাহিদা বেগমকে ধর্ষণের পর হত্যা করেন রসু। পরে পুলিশ সাহিদার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।