দুই মেয়ে ও স্ত্রীকে বিষ খাইয়ে পুকুর ফেলে হত্যা!

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৮:৪২
 
 
দুই মেয়ে ও স্ত্রীকে বিষ খাইয়ে পুকুর ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জেলার দেবহাটা উপজেলার একটি পুকুর থেকে মা অষ্টমী সরকার (২৫), বড় মেয়ে শ্রাবনী (৬) ও ছোট মেয়ে পাখির (৬ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অষ্টমী সরকারের স্বামী প্রশান্ত সরকার, শ্বশুর প্রফুল্ল সরকার ও শাশুড়ি হিমেলাকে আটক করা হয়েছে।
 
বুধবার বিকাল ৫টার দিকে দেবহাটা উপজেলার টিকেট গ্রামে নিহতদের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।            
 
মৃত গৃহবধূর ভাই প্রকাশ চন্দ্র রায় অভিযোগ করে বলেন, অষ্টমীর পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ,এস,পি) মীর মনির হোসেন ঘটনাস্থল থেকে জানান,  ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।