‘কোন অপশক্তি দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে পারবে না’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১০:২২
কোন অপশক্তি দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে পারবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। দেশ এখন উন্নয়ন এর দিকে এগিয়ে যাচ্ছে । কিন্তু কতিপয় গোষ্ঠী দেশে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়নে বাধা সৃষ্টি করছে। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, র্যাব ১১ এর অধিনায়ক আনোয়ার হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক প্রমুখ ।