রায়পুরে জেলের কারাদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৩:০২
লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ও পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ নাসির (৪৫) নামের এক জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাটাখালি এলাকার মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
 
এ ঘটনায় নাসিরকে ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলার উত্তর গালদাকান্দির গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, জালটি নদীর পাড়ে পুড়িয়ে দেওয়া হয় এবং ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করা হয়।
 
দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নাসিরকে দেড়বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।