শিবালয় উপজেলা নির্বাচনে সব মনোনয়নপত্র বৈধ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০০:৩৭

শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ১৬টি মনোনয়নপত্র গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাইকালে সবগুলো বৈধ বলে বিবেচিত হয়। জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম খান মনোনয়ন জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে নূরুল ইসলাম তুষার, মজিবুর রহমান, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আজিবুর রহমান, আলী আহসান মিঠু, বিকাশ চন্দ্র সাহা, মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার লতা, রুনা আক্তার, ছন্দা আচার্য্য, রওশনারা বেগম, আমেনা বেগম ও রওশন আরা বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

শিবালয়ে ইউসিসিএল’র বার্ষিক

সাধারণ সভা অনুষ্ঠিত

শিবালয় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-ইউসিসিএল এর ৩০তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি এতে প্রধান অতিথি ছিলেন। সমিতির পরিচালক আজম আলী শিকদার জানান, হেকমত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, ইউএনও মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মতিউল মাহমুদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

কুতুববাগের ওরস শরীফের দ্বিতীয় দিন অতিবাহিত

ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের তিন দিনব্যাপী ওরশের দ্বিতীয় দিনে শুক্রবার জুমার নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বন্দর দরবার শরীফে। দেশের ভক্তবৃন্দ ছাড়াও এই ওরস শরীফ ও বিশ্বজাকের ইজতেমায় যোগ দিয়েছেন ভারতের ত্রিপুরা, আসাম, শিলিগুড়ি ও বর্ধমান থেকে আগত খাজাবাবা কুতুববাগী কেবলাজানের আশেক-জাকেরবৃন্দ। শুক্রবার প্রথম পর্বের তালকিনী বয়ানে খ্যাতিমান ওলামায়ে-কেরামগণ জ্ঞানগর্ভ বয়ান প্রদান করেন। বক্তারা কুতুববাগী কেবলার মানবিক গুণাবলিসমৃদ্ধ অসাম্প্রদায়িক আদর্শ এবং দয়াল নবীর সত্য তরিকার অমিয়বাণী মেনে চলার আহ্বান জানান। জুমার নামাজ শেষে খাজাবাবা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কেবলাজান ধৈর্যসহকারে সবাইকে দরবার শরীফে অবস্থানের আহ্বান জানান। আজ শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ওরস শরীফ ও বিশ্বজাকের ইজতেমা। বিশ্ববাসীর শান্তির লক্ষ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের পীর-মুর্শিদ খাজাবাবা কুতুববাগী কেবলাজান