মনজুর আলমের ৫৪ প্রতিশ্রুতি সংবলিত ইশতেহার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৬:৩৮
সন্ত্রাসমুক্ত নগর, ফরমালিনমুক্ত খাবার আর উন্নত চট্টগ্রাম গড়ার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম।
 
বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।
 
গত পাঁচ বছর চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করা মনজুর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তার পক্ষে ইশতেহার পড়ে শোনান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আযাদ।
 
ইশতেহারে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি নগরীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, প্রতি ওয়ার্ডে সুপেয় পানির ব্যবস্থা করা এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ মোট ৫৪টি প্রতিশ্রুতি দেওয়া হয়।