মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০০:৪০

মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ নিজাম মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর রহমান সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিজাম মোল্লা দৌলতপুর উপজেলার আগকলিয়ার মোঃ পানচু মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা য়ায়, নিজাম তার গ্রামের বাড়ি দৌলতপুর আগকলিয়ায় মোটরসাইকেলযোগে মুন্নু হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোখামুখি সংঘর্ষ হয়। এতে আহত হন মোটরসাইকেল চালক নিজাম। স্থানীয় লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।