কুষ্টিয়ার মিরপুরে ২টি পাইপগান ও ৪ রাউন্ড গুলিসহ ১জন আটক

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ২৩:৫২

কুষ্টিয়ার মিরপুরে ২টি দেশে তৈরি পাইপগান ও ৪ রাউন্ড বন্দুকের তাজা গুলিসহ মিনিষ্টার (২২) নামে একজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিনিষ্টার উপজেলার রাজনগর গ্রামের মিনহাজ শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স রাজনগর গ্রামে অভিযান চালায়। এসময় মিনিষ্টারকে রাজনগর ভাগ্নের বাড়ী থেকে দেশীয় ২টি পাইপগান ও বন্দুকের ৪ রাউন্ড তাজা গুলিসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।