ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শুক্রবার থেকে দু’ মাসের ছুটিতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের একাংশ। পরে ২০ এপ্রিল ৩৭টি প্রশাসনিক পদ থেকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন। এ ঘটনার জের ধরে ভিসি ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষকদের একটি সূত্র জানান।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভিসির সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৪ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত ভিসির ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।
