নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৫:৪৬


ফরিদপুরের নগরকান্দায় মাইক্রোবাস-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। বৃহস্পতিবার রাতে উপজেলা মানিকনগর নামক স্থানে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মধুখালী উপজেলার লক্ষি নারানপুর গ্রামের উকিল মূর্ধা (৬০) ও সদরপুর উপজেলার নয়াকান্দী গ্রামের রফিউদ্দিন মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৫০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে ছেড়ে আসা থ্রিহুইলারটি যাত্রী নিয়ে মানিকনগর ব্রীজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উকিল মূর্ধার মৃত্যু হয়। গুরুত্তর আহত অবস্থায় নয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোল্যা মারা যান।