প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৫, ১২:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১২:৩৪
পাবনার সুজানগরে বজ্রপাতে রমজান আলী (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরকেষ্টপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে রমজান আলী পাশের গ্রামে দিনমজুরের কাজ করে বাড়ি ফিরছিল। পথে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।