নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাটে বৃহস্পতিবার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ওই হাটের ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে মো. আবদুল্লা (২১) নামের ওই যুবককে মোট সাড়ে সাত হাজার টাকার জাল নোটসহ আটক করে পুলিশে দেয়। এ সময় তার কাছ থেকে পাঁচ শ’ ও এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত আবদুল্লার গ্রামের বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গোলাবাড়িয়া এলাকায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আবদুল্লাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
