কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন নামকস্থানে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালিত অটো রিকশার চালকসহ তিন যাত্রী। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজন অজ্ঞাত নারী। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারী ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
