আত্রাইয়ে পাইপগান উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৬:০২
নওগাঁর আত্রাই উপজেলার হিঙ্গলকান্দি গ্রামের একটি খড়ের পালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, একটি রামদা ও চারটি ভারতীয় পাটকা উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের ছিনতাইয়ের মামলার আসামি হাজতি নাছির উদ্দিন ইলেক্টনের খড়ের পালার নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।