নেত্রকোণার মদন উপজেলায় শাহিন (৩) নামে এক শিশু শুক্রবার বিকালে ডোবায় ডুবে মারা যায়। নিহত শাহীন তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের রাতু মিয়ার পুত্র সন্তান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাহিন অন্য শিশুদের সাথে খেলতে গেলে ডোবায় পড়ে যায়। পরে তার বাবা মা খোঁজাখুঁজির পর তার মৃতদেহ ডোবায় ভেসে থাকতে দেখে লাশ উদ্ধার করে।
