গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুুবকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৮:৫১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোয়াজ্জেম হোসেন (২৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে। 
শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম উপজেলার ওই গ্রামের লাল মিয়ার ছেলে। 
 
কোচাশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল জানান, মোয়াজ্জেম স্থানীয় ডিস সংযোগের লাইনম্যান। বিকেলে তিনি বিদ্যুতের খুঁটিতে উঠে ডিস লাইনের সংযোগ মেরামত করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বুক থেকে মাথা পর্যন্ত আগুনে পড়ে ঘটনাস্থলেই মারা যান।