লাদেন পুত্রের নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০০:৫৬

বিশ্বে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। গতকাল সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বরে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্র হামজাকে ধরতে দশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। - আল জাজিরা।